শেষ হলো সিটি ইউনিভার্সিটির সিএসই ফেস্টিভ্যাল সপ্তাহ
ম্যাথ অলিম্পিয়াড, আইটি কুইজ, প্রোগ্রামিং কনটেস্ট এবং উদ্ভাবন প্রতিযোগিতার মধ্য দিয়ে সিএসই ফেস্টিভ্যাল পালন করলো সিটি ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর পূর্তী উপলক্ষ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শনিবার (২০ মার্চ) অনলাইন সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সাত দিনের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা।
এতে প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই- আলম।
আন্তর্জাতিক অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পারলিস এর ভাইস চ্যান্সেলর ড. আর বাদলিশাহ আহমদ।
অনুষ্ঠানে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টের ফলাফল ঘোষণা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সম্মানীয় অধ্যাপক ড. মুহাম্মাদ কায়কোবাদ।
এছাড়াও, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান ম্যাথ অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করেন।
সাইবার সিকিউরিটি কনটেস্ট এবং আইডিয়া উদ্ভাবন বিভাগের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ডঃ মোহাম্মদ শরিফ উদ্দিন।
আর আইটি অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করেন বুয়েটের আইইইই বাংলাদেশের চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।
প্রকৌশলী মো: সাফায়েত হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মুস্তাফিজুর রহমান এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড মো: লুৎফর রহমান।
ম্যাথ অলিম্পিয়াড (এইচ এস সি লেভেল) প্রতিযোগিতায় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মাদ রাসেল আহমেদ, সাভার মডেল কলেজের সাদাফ রাব্বানি অরিক এবং নারায়নগঞ্জ হাজি মিসির আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী সালমা আক্তার সোনিয়া পুরস্কৃত হয়।
ম্যাথ অলিম্পিয়াড (ইউনিভার্সিটি লেভেল) প্রতিযোগিতায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ফাহিম শাহরিয়ার স্বাক্ষর , ঢাকা ইউনিভার্সিটির কে এম মেরাজুল আরেফিন এবং সিটি ইউনিভার্সিটির নাজমুল ইসলাম পুরস্কৃত হয়।
আইটি অলিম্পিয়াড (এইচ এস সি লেভেল) প্রতিযোগিতায় নটরডেম কলেজের মো মোতাসিম ভূইয়াঁ , ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মো আসিফুল হক এবং নাটোর গভর্মেন্ট এন এস কলেজের মুসফেরাতুল জান্নাত পুরস্কৃত হয়।
আইটি অলিম্পিয়াড (ইউনিভার্সিটি লেভেল) প্রতিযোগিতায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মো শিহাব শাহরিয়ার, ব্র্যাক ইউনিভার্সিটির মো হাজ্জাজ রহমান অন্তু এবং খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির মো মেহরাব হোসাইন অপি পুরস্কৃত হয়।
সাইবার সিকিউরিটির প্রতিযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটির আব্দুল মোমেন মিয়া, ব্র্যাক ইউনিভার্সিটির মো ফয়সাল আহমেদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিফাত রহমান পুরস্কৃত হয়।
আন্তঃ বিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটির আয়মান রাশীদ, ঢাকা ইউনিভার্সিটির নায়ীমুল ইসলাম স্বাদ এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আরাফ রহমান পুরস্কৃত হয়।
আইডিয়া, ইনোভেশন ও ইনভেনশন প্রতিযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটির মো মাহমুদুল কবির পিয়াল "অটোমেটিক রুম স্টেরিলাইজেশন ইউজিং ইউভি-সি এপ্লিক্যাবল ফর একাডেমিক ইনস্টিটিউশন্স", জগন্নাথ ইউনিভার্সিটির মাহ্দী হাসান "স্মার্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম" এবং সিটি ইউনিভার্সিটির মো ফিরোজ মাহমুদ শুভ "রেলওয়ে ক্র্যাক & অবজেক্ট ডিটেকশন ইউসিং আল্ট্রাসনিক এবং আই আর সেন্সরস পুরস্কৃত হয়।
ভার্চুয়াল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলেও ব্যান্ড সঙ্গীতে মধ্যে দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।